"আরশির প্রতিবিম্বরে জিজ্ঞাস্য"
- পুলক সাঁপুই
মনে আছে কি প্রিয়?
মন লুভায়ে প্রেম আলিঙ্গনে,
সহস্র গভীর রাত মুঠোফোনে
কাটিয়েছি সঙ্গপনে কায়া-মনে অন্তিম কামনায়।
আজ হায়! সময়ের সাথে মন বয়ে যায়,
ভিন্ন ধারায়, ভিন্ন পথে, তোমাতে-আমাতে,
কাল যা ছিল বাস্তব বিশ্বাসে
আজ নেই আর সেই ভরসা।
কৃত্রিম বিবরণের পাহাড় দেখি, লাগে ছলনা,
পাই না খুঁজে পুরানো সেই প্রিয়তমা-
প্রেম যেথায় আবেগ মাখা স্বার্থে ভরপুর,
ভালোবাসার নামে তাহা হৃদয় কাঁদায়।
প্রণয়ী আমার,- হারিয়েছি তোমার ফেলে আসা মন ও কায়া,
মন গহনে আছো তুমি, রহিবে চিরকাল প্রেম-বেদনায়।
আরশির সম্মুখে দাঁড়াও, প্রতিবিম্বরে জিজ্ঞাস্য-
আমাদের প্রেমের বাস্তবতার ইতিহাস।

No comments:
Post a Comment