Tuesday, March 16, 2021

"পথের বাঁকে"

"পথের বাঁকে"
-পুলক সাঁপুই।

কোনো এক ভোরে হাঁটি অজানা পথে
স্নিধ বাতাস গায়ে-মনে মেখে,
কিচির-মিচির, কা-কা, পিউ-পিউ পাখি ডাকে,
ক্যানেলের জলের স্রোত, কলো-কলো রবে বয়ে যায়।
দ্বিধাহীন মনে, প্রকৃতির মাঝে পাই আত্মসুখের ডাক।
পথের বাঁকে পুকুর পাড়ে বক, পানকৌড়ি, পাতিহাঁস, ঘুরে বেড়ায় মনের খেয়ালে।
দেখে থেমে যাই। বসি কিছুক্ষণ,
মন হারায়! তাদের ভিড়ে মিশে যাই।
মন ফিরে পাই হটাৎ করে পিছু ডাক শুনে, 
বলে- "শোন ছেলে, কেন ওদের মাঝে ভিড় বাড়াও?
ওরা থাক ওদের মতো,
তুমি হতে পারবে না তাদের মতো করে,
তোমার নিজের কাজে যাও।"
কে ডাকে এমন করে? খুঁজে ফিরি তারে, পাই না কোথাও।
শেষে দেখি, আমারই প্রতিচ্ছবি জলে।

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...