প্রেম এসেছিল বহু দূর হতে হাওয়ায় ভেসে
বাংলার 'ঢাকা' গৃহকোণ হতে, নিবেদিত প্রাণ ভালোবাসার আকুতি নিয়ে অবাধ্য ঝড়ের গতিতে।
সতেরো বছরের সম্পর্ক, ভালোবাসার নামে ঘৃণ্য, বিকৃত, জিঘাংসা তরলের ইতিহাস নিয়ে।
চেয়েছিল স্বাধীনতার খোলা আকাশে উড়তে,
প্রেম সমুদ্রে সাঁতার দিতে, হৃদয়ের কবিতার গহন অরণ্যে হারিয়ে যেতে।
সমাজের নিষ্ঠুর আবেগ, আচরণ প্রথা ভেঙে
সত্য, সুন্দর মানবতার প্রেমে বৃষ্টি ধারায় ঝরে পড়তে।
গানের মূর্ছনায় ছেয়ে দেয় মন-প্রাণ
অভিপ্রায় সেথা লতার আকর্ষ হয়ে জড়িয়ে অপরাজিতা ফুলের বাসনায় কামার্ত লোভাতে।
দুই ধারা হতে ঝরে পড়ে ভালোবাসার হেতু অঙ্গীকারের ঝর্ণাধারা।
আসায় আশা রেখে, আশায় বাসা বাঁধার মানচিত্র এঁকে, দেয় ঝাঁপ,
বুক ভরে শ্বাস নেয়, আইনের হাতে সেঁপে, সফল স্বপ্নে নতুন আলোর পথে,
প্রাণপ্রিয় সখী-সাথীদের আশ্বাসে প্রেরণার চূড়া বেয়ে সেই ঠিকানায়।
হায়! সমাজ সেথা কড়া পাহারায়, কুটুম্ব সেথায় দুর্গসম, প্রেম নর্দমার পচা পানিতে ভেসে যায়,
দম্পতি বিচ্ছেদ!? সে যত বড়ো শত্রু হোক...
মন যাক রসাতলে! দেহ পায় যেন বিচার চোখে যা দেখা যায়,
সেথা হৃদয়-মস্তিষ্কের নেই সম্মান।
মন মৌচাক বিষ হয়ে ঝরে পড়ে, মুখে মধু মেখে ফিরে যায় শেষে,
শীত শিহরণে বাতাস খেলে যায় 'টাঙ্গাইলের' সরিষা ফুলের হলুদ ক্ষেতের মাঝে, মৌরী ফুল যেথায় হারিয়ে গেছে।
এমন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে বারে বারে, কালে কালে, নতুন গল্প নিয়ে,
ধর্ম-সমাজ নিয়ে মানুষ মেতে আছে অসুখে, সুখ মনে করে,
শুধু খোঁজ রাখে তারা, যারা হৃদয় নিয়ে পথ চলে।।
-পুলক সাঁপুই।

No comments:
Post a Comment