Tuesday, December 22, 2020

এ সময়ে

সকালের কবিতা এখন
ঘুমিয়ে আছে কুম্ভকর্ণের দেশে,
মুঠোফোনের ব্যবহার
ডায়াবেটিস রোগীর মিষ্টির প্রেম,
সারাদিন ভোঁভোঁ করা মৌমাছির গুঞ্জন...
বয়ে বেড়ায় মন-মস্তিষ্ক ও মনে,
বয়ে যায় দিন, নেই তার ছায়া...
নেই তার কথা, নেই জিজ্ঞাসা,
বিকালের সময়ের পথে চেয়ে থাকা...
দেখা পাওয়ার তাড়না আর নেই।
মনে মনে চোখ বুজে প্রাণ ভরে শ্বাস নিই...
শুধু মৌরী ফুলের সুরভি বুক ভরে পেতে।।

                                         -পুলক সাঁপুই

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...