Tuesday, December 29, 2020

"আশায় আশা রেখে"



কবিতা হারায়
আঁকাবাঁকা কোন পথে ?
হিসাব রাখে কে
কবিতার কথাকে ?

আশায় আশা রেখে
মেঘ যায় ভেসে ভেসে
ঠিকানা হারায় বুঝি
প্রেমিকাকে ভালোবেসে,

পদ্য শুন্য গদ্য সেথা
দ্বিধায় ভরে মন
কবিতা কি কইবে কথা
হয়ে আপনজন ?

কবিতার মায়া আছে
হয় নাই পরিণাম ,
কবিতা হারায়নি হেথা
পেয়েছে তার মান,

মন থেকে ঝেড়ে ফেলি
অভিমান অসুখ গুলি,
প্রেম সাথে লিখে যাবো
প্রেমিকার গান।।

                                -পুলক সাঁপুই

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...