Friday, December 18, 2020

তোমার ওই লাল শাড়িতে

তোমায় কাছে পেয়ে.....
খোপায় পরিয়ে দেবো কামনার কামিনী ফুলের মালা...

তোমায় কাছে পেয়ে.....
হাতে পরিয়ে দেবো আমার প্রেমের হাতকড়া...

তোমায় কাছে পেয়ে....
কানে পরিয়ে দেবো প্রেরণার ঝুঁমকো দুল....

তোমায় কাছে পেয়ে.....
নাকে পরিয়ে দেবো লাবণ্যের নোলক......

তোমার ওই লাল শাড়িতে.....
রাঙা গোলাপের পাপড়ির মতো ওষ্ঠে মৃদু চুম্বনে.....

তোমায় কাছে পেয়ে....
রাখব কুঠির একখানা সমুদ্রর পারে.....

তোমায় কাছে পেয়ে....
রাখব উপবন সবুজের ঘন শিহরণ বনানী ধারে....

মনের চারপাশে কোনো এক মায়াবী তুমি অপেক্ষায়.....

জলরঙে এঁকে নেবো তোমার ছবি .....
চিরকালীন হৃদয় ক্যানভাসে......

                                - পুলক সাঁপুই

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...