সেই বনসাই দেখার অছিলায়
পরিচর্চায় ছিল গাছ,
কোন সে অভিপ্রায় ??
আজ বনসাই, প্রেম বৃক্ষে রূপ নেয়।
নিজেকে উন্মুক্ত করার তৃষ্ণায়
বুক বেঁধে প্রাণপণ চেষ্টায়
আরোপিত শয্যা হতে জিঘাংসার,
স্বাদ পেতে স্বাধীনতার....
সেই শুরু....
ঈশ্বর ও নাস্তিকতা, অধর্ম ও ধর্ম,
সংস্কার ও কুসংস্কার, জাতি ও সমাজ,
এই নিয়ে কত কথা কত দিন বয়ে যায়
ধীরে ধীরে ভালোবাসা হৃদয়ে বাসা নেয়।
আরো কতো কি ? জৈবিক ! রাসায়নিক !
মানসিক ! মানবিক ! সামাজিক ! রাজনৈতিক ! ইত্যাদি...
আরো কিছু মিলে এক পৃথিবী ভালোবাসা
প্রকৃতির টানে দুজন দুজনাকে পাওয়া।।
অস্বিত্বের ও সৃষ্টির নতুন আসায়
হাতে হাত ধরে এগিয়ে যাওয়া।।
- পুলক সাঁপুই
No comments:
Post a Comment