সময় যায়
ইট কাঠ পাথর মন
কেন যে এমন হয় ?
সকাল থেকে রাত হয়
তবু অনুকূল না হয়,
প্রাত সম্ভাষণ সেথায় মর্মাহত রয়।
হাওয়ায় ভাসে কথা
ধরা না দেয়...
শুধু ধরা পড়ে যায়
কথায় কথা বোঝা হয়।
হয়তো যে একটু বেশি
অনধিকার প্রবেশ সেথায়
না বুঝে বা বেশি বুঝে তা...
নিজের করে নেবার নেশায়।
হায়! ক্ষমা করো তায়!
মনে যদি বেঁধে কিছু
কৃপা কর মোরে প্রেমে
ভালোবেসে নিজের মনে করে।
বিপথে যেওনা সখী
অপরকে ভালোবেসে
তোমার অন্তর আত্মা যাহা চায়
সে পথে চলো তুমি হেঁটে
তোমার চিন্তা ভাবনায়
নিলাম ধার্য করে
তোমার পথের পথিক হয়ে
এগিয়ে চলো সেই পথে।।
দূরে রহিলাম অজানা হয়ে
যদি মনে পড়ে কখনো আমারে
ভালোবাসা কাকে বলে
জিজ্ঞাসিয়ো অন্তরাত্মারে ।।
ইট কাঠ পাথর মন
কেন যে এমন হয় ?
সকাল থেকে রাত হয়
তবু অনুকূল না হয়,
প্রাত সম্ভাষণ সেথায় মর্মাহত রয়।
হাওয়ায় ভাসে কথা
ধরা না দেয়...
শুধু ধরা পড়ে যায়
কথায় কথা বোঝা হয়।
হয়তো যে একটু বেশি
অনধিকার প্রবেশ সেথায়
না বুঝে বা বেশি বুঝে তা...
নিজের করে নেবার নেশায়।
হায়! ক্ষমা করো তায়!
মনে যদি বেঁধে কিছু
কৃপা কর মোরে প্রেমে
ভালোবেসে নিজের মনে করে।
বিপথে যেওনা সখী
অপরকে ভালোবেসে
তোমার অন্তর আত্মা যাহা চায়
সে পথে চলো তুমি হেঁটে
তোমার চিন্তা ভাবনায়
নিলাম ধার্য করে
তোমার পথের পথিক হয়ে
এগিয়ে চলো সেই পথে।।
দূরে রহিলাম অজানা হয়ে
যদি মনে পড়ে কখনো আমারে
ভালোবাসা কাকে বলে
জিজ্ঞাসিয়ো অন্তরাত্মারে ।।
- পুলক সাঁপুই

No comments:
Post a Comment