Thursday, November 19, 2020

অঙ্গীকার


সমুদ্র অন্তহীন
দিগন্তের বারি
শান্ত সেথা
চিকচিক করে...
সৈকতে আছড়ে পড়ে
জলরাশি হেথা
হয়ে যেতে বিলীন...
তট ভাবে একি হায়
তরঙ্গের আনাগোনা
প্রেম কি এমন হয়
অস্থির অফুরান..?
হৃদয় হৃদয়কে বাঁধা রেখে
চেপে রয় টান টান
নিরাশার মেঘ জমে
প্রকৃতির গুমর হয়...
হায়! কার টানে আমি হেতা..?
ভাবিবার সময় কি হয়..?
তীরভূমি অপেক্ষায়
সমর্পিতের আসায়..
অঙ্গীকার সেথায়...
পিছুপা কভু না হয়...।।
              -পুলক সাঁপুই

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...