Thursday, November 19, 2020

অপেক্ষা

এক দেশ বাংলায়...
রাজকন্যা ছিল
চার দেয়ালের
অভ্যন্তরে বদ্ধ,
ভালোবাসা সেথা
বিফলে চেষ্টায়....
সেথায় রুদ্ধ স্বাধীনতা
অযোগ্য প্রেম
আছে স্বার্থের পরিষেবা
আর, মন বিনা যৌন সেবা।
ঝালাপালা অন্তঃসার
টেকে না সময় ক্ষণপল
পালানোর উপায় নাই
বৃথা জীবন...।।
শেষে পায় প্রাণ....
স্যাটেলাইটের দুনিয়ায়
মুঠোফোনের উপাখ্যান...
আত্মার অনুসন্ধানে
সহচর কেউ এক
হয়ে আপনার অনুগত
মন থেকে মনে
প্রকৃতির প্রেরণায়...।।
হয়েছে সময় মুক্তির পথ...
স্থির ও অস্থির....
কিংকর্তব্যবিমূঢ় মন
এক অজানা ভয়
গ্রাস করে দেহ আচ্ছাদনে
এখনো প্রস্তুতি...!
মনের সাথে মন...
এ সংকট নিরসনে
কি হবে উপায়....?
হায়, আর কতো পথ...?
সাথে আছে আপনজন...
বদ্ধ মুষ্টি নিয়া বাঁচিবারে....
হইবে বিজয়
সফল পরিবেশনায়...
তাকিয়ে এই পথিক
বড়ো আশায়
সাজায়ে মন গৃহে...
রাজকন্যার অপেক্ষায়।।
                -পুলক সাঁপুই

 

No comments:

Post a Comment

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...