Saturday, July 31, 2021

"কৃতজ্ঞতার অনুভূতি!?"

"কৃতজ্ঞতার অনুভূতি!?"
-পুলক সাঁপুই

আমার ভালোবাসা হারিয়েছিল অনেক আগে,
বুঝি না ভালোবাসা কারে বলে,
খুঁজে পেয়েছি আবার এক অন্য যুগের পরে,
ঘুরেছিলাম কত মাঠ-ঘাট, অরণ্য, পাহাড়
নদী-সমুদ্র পারাপার হয়ে হিমালয়, দেশ-বিদেশে।
নানা ভাষা, নানা ধর্ম, নানা মত, নানান মানুষে।
কতো শক্তি করেছি ব্যায়। কোন সে স্বার্থের তরে!?
হায়! আজ বুঝি কৃতজ্ঞতা একে বলে!?
প্রকাশ করি তাই কৃতজ্ঞতার ভালোবাসা তারে।
সত্য সেথায়। অন্তরাত্মা জানে ভালোবাসা কয় কারে।

 

Thursday, July 29, 2021

"রাঙা ফুল"

"রাঙা ফুল"
-পুলক সাঁপুই।

নতুন ভোরের আলোয়, রবি রাঙা মেঘে মেঘে
আমার কাননে এক রাঙা ফুল ফোটে,
মিলি তার সাথে, বলি - "কার তরে ফুটেছ তুমি",
ফুল বলে - "প্রকৃতির ডাকে সাড়া পেয়ে এসেছি আমি,
গ্রহণ করো আমায়, তোমার যেমন যে কাজে লাগে"।
আমি বলি - "তুমি প্রকৃতির শোভা হয়ে থাকো,
তোমার নিজ গুনে-রূপে-সুগন্ধে আমার মনে-প্রানে"।

 

Wednesday, July 28, 2021

"প্রেম"

"প্রেম"
-পুলক সাঁপুই 

আমি নিরীশ্বর বাদী,
পাথর আমি দেখি।
প্রেম এ পাথর কাবা
প্রেমে পাথর কালী।
মানব প্রেমে ভেসে
জাত-ধর্মে আড়ি।
মরে মিলিব পঞ্চভূতে,
ভিন্ন রূপে, ভিন্ন মতে-
এই ভুবনে প্রকৃতির সাথে।
এটা বেহেস্ত, এটা স্বর্গ
এটাই মাতৃভূমি।
হুর, অপ্সরা এখানেই আছে
প্রেমের সাথে, মানবের মাঝে,
মানুষ হয়ে বাঁচি।


 

Sunday, July 25, 2021

Lino cut

ধর্ম ও সমাজ নিমজ্জিত
বিশ্বাসের ভাইরাসে
ঘাসফুল ছেড়ে ঘাসফড়িং
ঝাঁপ দেয় জলে।

 

"প্রেম"

"প্রেম"
-পুলক সাঁপুই

প্রেম খুজিয়াছি দ্বারে দ্বারে
আবেগে প্রেমানন্দের ঝড়ে।
প্রেম বুঝিয়েছে, প্রেম কারে কয়,-
তাই,- প্রেম আমার একান্ত স্বীয়,
নয় প্রেমিকা, নয় সহধরা, নয় স্নেহময়ী,
স্বার্থ থাক নিয়ে আপন চরাচরে।
প্রেমে আছি অন্তরাত্মার সাথে।
প্রকৃতির কাছে করি সমর্পণ
নিজেরে মিলাই অম্বরে, সলিলে, মাটিতে, বাতাসে, আলোতে।
অঙ্কুরোদগম হই প্রেমে, ফুল ফুটি-সুগন্ধ ছড়াই প্রেমে,
প্রেমেই ফসল ফলি জাগরণের কারণে
পথ চলি অন্তরের ডাকে সত্যালোকের পথে।

 

Thursday, July 15, 2021

"চাঁদ"

"চাঁদ"
-পুলকসাঁপুই।

প্রিয় চাঁদ,
গল্পে, গানে, কবিতায়, কল্পনায় তুমি।
ভিন্ন ধর্মে, রীতিতে, সংস্কারে, কুসংস্কারে তুমি।
তুমি বিজ্ঞানে ও বাস্তবের বিচারে-
নিরস, নীরব, কঠিন, প্রশ্বাসবিহীন।
সূর্যালোকে তুমি রূপসী নয়নাভিরাম,
কলঙ্ককিনী হয়ে ধরণীতে প্রেমে ভালোবেসে,
তুমি মরিচাকার মতো অপরূপা পর্শবিহীন।

 

Monday, July 5, 2021

Linocut print


অস্বীকার করা মানেই, নিজেকে নিজের থেকে বৃথা পালিয়ে যাওয়ার চেষ্টা মাত্র।।
'মন'- ই -'আয়না'।।
অন্তরাত্মার কাছ থেকে পালিয়ে বাঁচা যায় না।


 

Monday, June 28, 2021

Linocut

ধর্মপালন করো অথবা দায়বদ্ধতা,
সামাজিক হও অথবা স্বেচ্ছাচারিতা,
অন্তরাত্মার কাছে নেই পারাপার;-
সেথায় সত্য স্থির।।

 

Saturday, June 26, 2021

Linocut

জীবনের উদ্দেশ্য দূরদর্শিকতার পথে চালিত।
 দূরদর্শিকতাই জ্ঞান, প্রেম, উপলব্ধি-
 আজীবন ধরে।
 উদ্দেশ্য ছাড়া উপলব্ধি অর্থহীন।
 সময়ের সাথে সাথে উদ্দেশ্য বদলায়।
 বদলায় না জ্ঞান, প্রেম, উপলব্ধি।।


 

Wednesday, June 16, 2021

"প্রেম"

"প্রেম"
-পুলক সাঁপুই

বাতাস তরঙ্গে
প্রেম তরঙ্গ বহে,
মেঘপুঞ্জ থেকে
প্রেমপুঞ্জ ঘটে,
বৃষ্টির ধারায়
প্রেমধারা ঝরে,
সাগর লহরীতে
প্রেম লহরী ওঠে,
পর্বত সম
প্রেমের পর্বত গড়ি,
সবুজ অরণ্যে
প্রেমের কিশলয়ে,
প্রকৃতির প্রেমে
প্রেমময় আমি।


"প্রেম"
-পুলকসাঁপুই।


ঘন বরষা নদী জল থৈথৈ
লহরী ওঠে প্রেমে-
আমি প্রেমিক মাঝি,
নিয়ন্ত্রণ করি প্রেমিকা নৌ-টিকে।
স্রোত উত্থালের মাঝে
হাল ধরি মজবুত করে-
যেথায় যেমন হয় প্রয়োজন
তরনীর তত্বাবধানে;- তারই মতো করে।


............................
প্রেম
-পুলকসাঁপুই

প্রেম আসে মনে প্রকৃতির ডাকে,
প্রেম নাহি আসে বল প্রযোগে বা মনিকাঞ্চনে,
প্রেম করিবে বাস শ্রদ্ধায় অন্তরে অন্তরে,
প্রেম রহিবে না ধর্মের নামে সমাজের ভয়ে,
প্রেম ভাবনায় রহিবে দোঁহে মননে,
প্রেম নাহি রবে লোলুপতা দিয়ে অথবা শাসনে,
প্রেম বহিবে ভুবনে প্রেমীর সন্ধানে।

 

Tuesday, June 15, 2021

Linocut

মানব ধর্ম- চেতনা বা আত্ম-বিকাশ,
এর সাথে বিশ্বাসের কোনো সম্পর্ক নেই।
বিশ্বাস কোনো ধর্ম নয়।
বিশ্বাসীরা নিরীহ প্রতারিত জীব।

 

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...