Monday, May 31, 2021

"কবিতার খাতা"

"কবিতার খাতা"
-পুলক সাঁপুই

কবিতার খাতা হারিয়েছে
বিনা নোটিসে হটাৎ করে,
লিখেছি কবিতা অনেক
আজ সে আর নেই!
প্রেম আজ আশ্রয় নিয়েছে ঘাস ফুলে-
ভালোবাসা রয়ে গেছে আকাশে-বাতাসে, ক্ষেতে-জঙ্গলে, নদীতে-সমুদ্রে...
যা গিয়েছে যাক সে দূরে।
করি নবায়নের আহ্বান;-
অন্য রূপে অন্য পথে, একাকী হয়ে।
হারিয়েছে কবিতার খাতা;-
হারিয়ে যায়নি সৃষ্টির মাদকতা,
কবিতা লিখে যাবো মনে মনে, গাইব গান-
আঁকিবো ছবি প্রেমে ভালোবেসে ঘাস ফুলে।






 

"এক সন্ধ্যায়"

"এক সন্ধ্যায়"
-পুলক সাঁপুই।

সন্ধ্যা নামে আলো কাটে আঁধার ঢলে
পূব আকাশ হতে কাকেরা পশ্চিমে উড়ে চলে,
বকের দল ফেরে পশ্চিম হতে পূবে।
উত্তর হতে বাদুড় ওরে দক্ষিণে,
ক'য়েকটা পেঁচা ওড়ে দেখি উত্তর হতে দক্ষিণে।
বাঁকা চাঁদ আকাশে, নিম গাছের ফাঁক হতে উঁকি মারে।
ডাহুক পাখি ডাকে মাঠে,
কোকিলের কুহু ডাক শুনি জারুল গাছ থেকে।
কামরাঙ্গা গাছের নিচে তুমি-আমি ঝুলায় ঝুলি।
কত কথা, কত কবিতা, কত তর্ক চলে;-
দক্ষিনা বাতাসে ভেসে আসে কামিনী ফুলের সুগন্ধি নিয়ে।
আমার বাঁ হাত তোমার কাঁধে, তোমার ডান হাত আছে আমার কোমর জড়িয়ে।
তোমার ঠোঁটের লিপস্টিক আমার কপালে, গালে, ঠোঁটে -
আমার চুলে তোমার চুল মিলে সাদা-কালো ঢেউ খ্যালে।
তোমার কাঁধে, গলায়, স্তনে, নাভিতে আমার ডান হাত চঞ্চলতায় অতিষ্ঠ করে।
তোমার বাঁ হাত আমার শ্মশ্রু হতে কোলে, কোল হতে উরুতে খ্যালা করে।
তোমার ঠোঁট কাঁপে, ঘাম ঝরে, আমার দেহে তোমার নখের আঁচড় বসে।
আমি লবণের স্বাদ পাই তোমার শরীর হতে, উপস্থ কঠিন হয়।
সাড়া জাগায় দুজনের কামনার আস্বাদনের ইচ্ছা।
থাক আর নয় এখন। চলো এবার বাস্তবের পথে,
যেমন করে প্রতিদিন কাটে, ঘাস ফুলের সুগন্ধি নিয়ে হৃদয়ে।

🌹

 

গল্প। "স্বপ্ন"

গল্প। "স্বপ্ন"
-পুলক

নীল আকাশ চারিদিকে, যেথায় দিগন্ত বিস্তৃত ছুঁয়ে যায় লাল, নীল, হলুদ, গোলাপি, বেগুনি, কমলা, - সবুজ পাতার মাঝে আরো কতো হাজার রঙের ফুলে ফুলে ছেয়ে আছে, সেথায় তুমি আমি দুজনে প্রকৃতির সাথে এক হয়ে, প্রাকৃতিক বেশে সবুজ ঘাসের উপর নিঃশ্বাস-প্রশ্বাসের অনুভূতি পাই এ'কে-অন্যের, শোভা দেখি প্রকৃতির নানা রঙের প্রজাপতি ও গঙ্গা-ফড়িং উড়ে বেড়ায় ফুলে ফুলে ঘাসে ঘাসে। - মুগ্ধ হই।
মুগ্ধ হই তোমার প্রাকৃতিক রূপে, বসন্ত বয়ে যায় আকাশে বাতাসে, বসন্ত বহে তোমার আমার মনে-দেহে কামনা-বাসনা জাগে পলাশ ফুলে ফুলে, তোমার চুলের স্পর্শ আমার মুখে-গায়ে সুগন্ধি কামিনী ফুলরে সাথে, তোমার চোখের তারা আমার নয়নতারা ফুলে, তোমার ঠোঁটে গোলাপ ফুলের পাপড়ি ঝরে পড়ে,
তোমার বাহুতে বাঁধি গাঁদা ফুলের মালা, হাতে পরাই বেলিফুলের মালা,
পায়ে বাঁধি জুঁই ফুলের মালা, তোমার গলায় কাঞ্চন ফুলের মালা পরাই নিখুঁত ভাবে বক্ষের দুই পদ্ম কুঁড়ির মাঝে ঝুলিয়ে, তোমার পিঠে হাতটি আমার ঘোরে চারিধারে, তোমার নাভি হতে জঙ্ঘা দ্বয়ে সুড়সুড়ি দিই শিরীষ ফুল দিয়ে, তোমার অপরাজিতার লাগলো নেশা আমার হৃদয় জুড়ে, আমি সুগন্ধ নিই, স্বাদ নিই জিহ্বা দিয়ে, স্পর্শ করি তোমায় সুখ কামনায়, বাসনায় দেখি রহস্য কোথায় আছে। আমার ধুতরা মিলন ঘটায় তোমার অপরাজিতার সাথে তোমার ইচ্ছার সাথে। প্রেমরসে মধুমাখা হই পরস্পরে প্রেমের অন্তিম সুখে। এমন করে স্বপ্ন কাটে আমার প্রেমের সাথে। ঘুম ভাঙে বাস্তবতার মাঝে সময়ের সাথে, সময়ের হাতে। বয়ে নিয়ে চলি এমন করে একা একা ভালোবেসে।
-


 

Friday, May 28, 2021

"সবুজ ক্ষেতের সুগন্ধি হৃদয়ে"

"সবুজ ক্ষেতের সুগন্ধি হৃদয়ে"
-পুলক সাঁপুই।

সুন্দর তুমি এই ভুবনে
বর্ধিত করো এই ভাবে চলে!
অঙ্গকে ধরন করো অস্ত্র রূপে-
যখন যে ভাবে প্রয়োজনে,
যেথায় যে ভাবে প্রযোজ্য হয়-
কখনো প্রেমে আলিঙ্গনে-
কখনো ভালোবাসার অনুভূতির প্রয়োগে।
মন রেখেছো তুমি অন্তরের কারাগারে,
কবিতা, শিল্প, সংস্কৃতি দেখ যৌনতার চোখে; হায়!
প্রণেতার সম্মান যদি হয় এমন প্রণয়ীর কাছে;-
অনুশোচনা নিয়ে চলি অদৃষ্টের পথে।
এগিয়ে যাও প্রিয়, তোমার অন্তরাত্মা যাহা চায়।
আমি আছি সুখে-প্রেমে সবুজ ক্ষেতে শুয়ে সোঁদামটির সুগন্ধি নিয়ে।
-


 

"এই পথে"

"এই পথে"
-পুলক সাঁপুই।

এমন করে
রাখব ধরে,
তুমি যেমন
তেমনই রও।

আমার আছে
প্রেমের নেশা,
তোমার প্রতি
ভালো যে বাসা।

তুমি যদি
দূরে থাকো,
ভেবো আমি
কাছেই আছি!

কবিতা লিখি
ছবি আঁকি,
এগিয়ে যেতে
অনুপ্রেরণায়।

ভালো যে বাসি
ঘাস ফুলে,
সবুজ ক্ষেতে
রহিব শুয়ে।

সোঁদা মাটি
ভালো যে বাসি।।
সুগন্ধি নেবো
হৃদির ভরে।

প্রেমেই আমি
রাখবো ধরে,
অন্ধকারের
প্রদীপ হয়ে।
-

 

Wednesday, May 26, 2021

Linocut

মনের বিকাশ মানেই 
সমাজের সাথে নিজের সঙ্ঘর্ষ,
বৈপরীত্যের সমাহার ও দ্বন্দ্ব।
ভালো মন্দ দুই সত্য,
দুই-এর মধ্যে একত্ব।।

                - পুলক সাঁপুই।।

 

Wednesday, May 5, 2021

হৃ"দয় অন্তরে"

"হৃদয় অন্তরে"
-পুলক সাঁপুই।

সহস্র মাইল দূর হতে দূরে অনুরাগে
প্রেম সমীরণে পুঞ্জিভূত মেঘ হয়ে
ভেসে ভেসে যায় তোমার ঠিকানায়,
প্রিয়, রাগে অনুরাগে হৃদয় অন্তরে
স্নান করে নিও আগমনীর গান গেয়ে।

 

Monday, May 3, 2021

"একটি বিন্দুর মূল্য"

"একটি বিন্দুর মূল্য"
-পুলক সাঁপুই

"বিন্দু বিন্দু দিয়ে গড়ে সিন্ধু"
মাত্র! এক বিন্দুর ব্যবহার
পাল্টে দিতে পারে সম্পর্ক
আমি নির্লজ্য বেহায়া এখনো।

আমি দুঃখিত, আমি অনুতপ্ত,
কামনার এক প্রেমের বিন্দু হতে পারে-
প্রেমরস থেকে রূপান্তরিত গরলে,
ক্ষমা করো মোরে পারো যদি।

আমি দেখেছি পরাধীনতার ভীতি
প্রভু হতে বান্দার সমীহ চিরকাল,
আমি বান্দা তোমার প্রেম চাই
তুমি প্রভু হয়ে প্রেমে রাখ যে আমায়।

এক 'বিন্দু' প্রেরণের ভুল
মার্জনা করো আমায়,
তুমি মহাসিন্ধু তুমি দয়াময়ী
তুমি শান্তির পথে আলো দাও।



 

Friday, April 30, 2021

"প্রেমবৃক্ষ"

"প্রেমবৃক্ষ"
- পুলক সাঁপুই।

এক বৃক্ষ রোপন করেছি
অনেক আশা-ভরসায় ও ভালোবাসায়,
অযত্ন ও করেছি না বুঝে বা অভিমানে,
আজ ও আমি জল দিয়ে চলেছি সেই বৃক্ষে,
এই আশায় বুক বেঁধে -
বৃক্ষের সুফলের আশায় আশায় থাকি।
বৃক্ষের ছায়াতলে ক্লান্তি মেটাতে,
- তার সুফলের সুগন্ধী নিতে
বৃক্ষ তোমার সহৃদয় ও উদারতার অপেক্ষায় রইলাম,
বৃক্ষ তোমার হৃদ মাঝারে জায়গা করে দাও।


 

Thursday, April 8, 2021

"নদী হতে চাই"

"নদী হতে চাই"
-পুলক সাঁপুই।

দুই পা এগোই
তিন পা গেলে হোঁচট খাই,
চার পা ঘুরে
পাঁচ পায়ে কপালে ঠোক্কর খাই।
পথ চলেছি এমন করে
জন্ম হতে মৃত্যুর পথে,
বাসনার অট্টলিকা গড়ি।
মানুষ আমি!
প্রকৃত মানুষের কি কাজ, তার উত্তর খুঁজি।
ছোটো ছোটো স্বার্থ জমিয়ে-
হিমালয় পর্বতের চূড়ায় বসি।
হে রবি! আমার হিম গলাও,
আমায় তরল করে দাও-
আমি যেন সমতলে নদী হয়ে মিশে যাই।


 

"ফুল বাগানের ইতিকথা"

"ফুল বাগানের ইতিকথা"
- পুলক সাঁপুই


ফুল বাগানের পথে চলেছি ফুলের খোঁজ নিতে,
পথের বাঁকে দেখি জবা ফুলের মালা গলায় রাম ছাগল এক-
গাঁদা ফুল চিবায় ভ্রুক্ষেপ হীন আধবোজা চোখে,
একটু দূরেই দেখি হাঁড়িকাঠ সিঁদুর মেখে অপেক্ষা করে।

আরো একটু এগোই পথে, কিছু বাঁদর করে উল্লাস,
ধুতরা ফুল খায় আর ধুতরা ফল ছোড়ে,
সেথায় দেখি কিছু বীর হনুমান পরিচালনা করে।

এক উঠানে অপরাজিতার গাছ দেখি,
ফুল নেই সেথায়, বীজ হয়ে গাছেতে শুকায়,
এক ধর্মের ষাঁড় এসে মসমসিয়ে খায়,
বুঝি অবসর সময়ে জাবর কেটে পাবে স্বাদ নেবার সঠিক সময়।

ঐ দূরে দেখি গোলাপ বাগিচা,
ফুলে ফুলে ভরে হাওয়ায় দোলে,
প্রাণ ভরে দেখার ইচ্ছায় যাই কাছে,
অবাক হই! দেখি সেথায় পড়ে আছে
হাজার হাজার ভ্রমরা, মৌমাছি, প্রজাপতি আরো কতো অজানা পোকা মৃত,
আধুনিক বিষাক্ত কীটনাশকের কেরামতি।

কেনা ফুল দেখি দূরে এক জলাশয়ের পাশে,
সেথায় মহিষেরা জলে শরীর ডুবিয়ে
গাছ, পাতা, ফুল খায় মজা করে,
কিছু কাক ওড়ে কা কা করে আর গঙ্গা ফড়িং খায় ধরে ধরে।

নয়নতারা গাছ দেখি কিছু, ফুল নেই পাতা নেই - শ্রীহীন,
কাছে যাই, দেখি শুয়োপোকায় সব কিছুই করেছে শেষ,
ভবিষ্যতে রঙ্গিন প্রজাপতি দেখিতে আসমানে, এ ভরসা পাই।

এগিয়ে চলি এই পথ ধরে সব কিছু এমনই করে শুষে নিতে চাই।

 

"প্রেম ধারা"

"প্রেম ধারা" রেখেছি খুলে প্রেমাঙ্গনের দুয়ার তোমারই জন্য, এসো দেখো চেয়ে প্রকৃতির রূপ, রস, গন্ধ। পারলে কুড়িয়ে নতুবা ছিঁড়ে ...